হোম > সারা দেশ > ঢাকা

জামায়াত-এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

নারায়ণগঞ্জ-৩

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে জামায়াত ইসলামির প্রার্থী ড. মো. ইকবাল হোসেনকে (দাঁড়িপাল্লা) এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে (শাপলা কলি) সমর্থন দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

‎শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের (রিকশা) নির্বাচনী পথসভায় এসে তিনি এ ঘোষণা দেন। এ আসনে খন্দকার আনোয়ার এবং নারায়ণগঞ্জ-৩ আসনে শাহজাহান শিবলী রিকশার প্রার্থী ছিলেন।

এসময় মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের জোটগত একক প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। এখানে আমাদের প্রার্থীর (রিকশা) বিজয়ী হওয়া দুষ্কর হবে। আমাদের শরিক দল জামায়াতের প্রার্থী এখানে বেশি সম্ভাবনাময় বলে আমাদের নিরপেক্ষ জরিপে উঠে এসেছে। নারায়ণগঞ্জ-৪ আসনে আমাদের জুলাইযোদ্ধা আবদুল্লাহ আল আমিন ১১ দলিয় জোটের একক প্রার্থী হয়ে নির্বাচন করবেন। এক্ষেত্রে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিসের সমর্থকদের ধৈর্য, সহনশীলতা ও আনুগত্যের পথ অনুসরণ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন, এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন প্রমুখ।

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু