হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে বিএনপি প্রার্থীর বিজয়

জামানত হারাবেন তিন প্রার্থী

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ছবি: আমার দেশ

ঢাকা-২০ ধামরাই আসনে মোট ২ লাখ ৩৫ হাজার ৭২৩ জন ভোটার ভোট দিয়েছেন, এর মধ্যে বিএনপির আলহাজ্ তমিজ উদ্দিন ধানের শীষে পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। ১ লাখ ৪ হাজার ৮৫টি ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন।

১৪৭ টি কেন্দ্রেই ধানের শীষের বিজয় হয়েছে। অপর দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (১১ দলীয় জোটে-এনসিপির) শাপলা কলি পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট। তাপরই মুফতি আশরাফ আলী খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট। এ ভোটের মধ্যে ৬ হাজার ১১৭ টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।

জামানত হারাতে যাচ্ছেন তিন প্রার্থী জাতীয় পার্টির আহসান খান আছু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৬ ভোট। বাংলাদেশ জাসদ আরজু মিয়া (মোটরগাড়ি-কার) পেয়েছেন ১৯৮ ভোট এবং এবি পার্টির হেলাল উদ্দিন (ঈগল) প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ৪৭৮ ভোট। সব মিলিয়ে আহসান খান আছু, আরজু মিয়া ও হেলাল উদ্দিন তারা ৩ জন মিলে বাতিল ভোটের চেয়েও কম সংখ্যক ভোট পেয়েছেন।

ভোটের মাঠে লড়াই করেছেন ৬ জন প্রার্থী। তবে নির্বাচনি ময়দান বিশ্লেষণ করা কালে দেখা গেছে, ধানের শীষের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করার মতো কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল না ।

ঢাকা-২০ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন। মহিলা ভাটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। হিজরা ভোটার ২ জন। ১৬ টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ১৪৭ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক