হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গা থানা থেকে ওসিকে গ্রেপ্তার করে নিয়ে গেল ডিবি

জেলা প্রতিনিধি, ফরিদপুর

হবিগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।

এর আগে, বুধবার রাতে ভাঙ্গা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুলকে ঢাকার ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়াল। এ মামলায় ওসি শফিকুল ছাড়াও সাবেক এসপি এসএম মুরাদ আলী, হবিগঞ্জের সাবেক অতিরিক্ত এসপি খলিলুর রহমান, পরিদর্শক বদিউজ্জামান, হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি অজয় চন্দ্র দেবসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৮ জনই পুলিশ কর্মকর্তা।

এ প্রসঙ্গে হবিগঞ্জ মডেল থানার ওসি বলেন, গ্রেপ্তারের বিষয়টি জানা নেই। তবে মামলার আগেই শফিকুল বদলি হয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি গাজীপুরের মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ওসি হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম।

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা