হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে কারখানার শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস্ ইট পোশাক কারখানায় শ্রমিক চাটাই এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকরা এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এতে দুর্ভোগে পড়েন ওই মহাসড়ক চলাচলকারী যানবাহন ও যাত্রীরা।

শিল্প পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুরের মালেকেরবাড়ি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদান করে ৭৬ জন শ্রমিক ছাটাই এর নোটিশ দেখতে পায়। এই ৭৬ জন শ্রমিক ছাঁটায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে কারখানার সামনে আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ করে। পরে সকাল সাড়ে ১০টা থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। শিল্প পুলিশের আশ্বাসে দুপুর একটার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা। শ্রমিকদের দাবি, তাদেরকে অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করতে হবে।

শিল্প পুলিশ গাজীপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যায়। মালিকপক্ষের সাথে বিষয়টি আলোচনা করা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। তারপর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু