হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে সাড়ে ৬শ’ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাড়ে ৬শ’ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করেছে নাসিক ৯নং ওয়ার্ড বিএনপি।

সোমবার সকালে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই উদ্যোগের মাধ্যমে সাড়ে ৬শ’ পরিবারের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।

নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ, নাসিকের সাবেক কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হারুন মাস্টার, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আলাউদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুন্না, যুগ্ম-সম্পাদক নুর হোসেন, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ তরুণ দলের সাধারণ সম্পাদক মহারোজ প্রমুখ।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল