হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ৪

আতিকুর রহমান নগরী

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ, যুগলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে অন্য একটি সূত্রে চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- দীপ্ত সাহা, রমজান কাজী ও ইমন তালুকদার। তাৎক্ষণিকভাবে নিহতদের বিষয়ে বিস্তারিত এবং নিহত অন্যজনের নাম জানা যায়নি।

গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানান, এখন পর্যন্ত চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। পুলিশ, ইউএনওর গাড়ি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ও নেতাদের গাড়ি বহরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এর পর সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এরপর জারি করা হয়েছে কারফিউ। রাত ৮টা থেকে কার্যকর হবে এই কারফিউ। বর্তমানে সেখানে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল