হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর জিনারদীতে অবৈধভাবে মজুত করা ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ডিজেল জব্দ করেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মূলপাড়া এলাকা থেকে এসব জ্বালানি জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ। এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে মূলপাড়ায় অবস্থিত নূর নাবিলা সাইজিং মিল থেকে মজুতকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয় । পরে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। তেল বিক্রির ৮ লাখ ৪৭ হাজার ৫১০ টাকা রাষ্ট্রিয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা ।

কালুখালীতে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পূর্বাচল উপশহর ডিএমপির আওতাভুক্ত হবে: আইজিপি

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

ফতুল্লায় আগুনে পুড়ল ৪০ লাখ টাকার ঝুট

টঙ্গীতে জামালপুর এক্সপ্রেস ট্রেনে গণছিনতাইয়ের অভিযোগ

ঘাটাইলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কমিটি গঠিত

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার