হোম > সারা দেশ > ঢাকা

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণমিছিল

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে টংগিবাড়ীতে ওলামা সম্মেলন ও গণমিছিল অনুষ্ঠিত। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ টংগিবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

গণমিছিলটি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ মাসুম বিন নূরী, মুহতামিম, রাউতভোগ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, টংগিবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

সমাবেশে বক্তারা বলেন, কাদিয়ানীরা মুসলমান নয়, তাই তাদের অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে—এটি আমাদের ঈমানের দাবি। দেশের মুসলমানদের উচিত এই বিষয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা।

তারা আরো জানান, আগামী ১৫ নভেম্বর শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষে সবাইকে অংশগ্রহণ করতে হবে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক