হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের তিনটি আসনে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণের শুরু থেকে ভোটার উপস্থিতি অনেকটা ভালো রয়েছে।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা আফরোজা খানম রিতা সদর উপজেলার গিলন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের সদস্যদের নিয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

অপরদিকে মানিকগঞ্জ-১ ও মানিকগঞ্জ-২ আসনে বিএনপি-জামায়াতসহ অনান্য দলের প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোটদান সম্পূর্ণ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনটি আসনের কোথাও অপ্রীতির খবর পাওয়া যায়নি।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন নাহার সুলতানা জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উলেখ্য, মানিকগঞ্জে তিনটি আসনে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১৩ লাখ ২০ হাজার ৭৫১। ৫১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। নিরাপত্তার দায়িত্বে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ হাজার ৬০০ জন সদস্য।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন