হোম > সারা দেশ > ঢাকা

শয়তানের নিঃশ্বাসে ৩ লাখ টাকা খোয়ালেন গৃহবধূ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে শয়তানের নিশ্বাস বা স্কোপোলামিনের প্রভাবে তিন লাখ টাকা খুইয়েছেন লাখি আক্তার নামে এক গৃহবধূ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ডিআইজি মার্কেটে এ ঘটনা ঘটে। লাখি শিবচরের বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের সোরহাব শিকদারের স্ত্রী।

ভুক্তভোগী বলেন, দুপুরে বাড়ি থেকে টাকা নিয়ে ভাশুর কামালের অ্যাকাউন্টে জমা দিতে ডিআইজি মার্কেটে ইসলামী ব্যাংক শাখায় আসেন লাখি। ব্যাংকে ওঠার সময় একটি কাগজ দিয়ে তার কাছে ঠিকানা জানতে চান সিঁড়িতে থাকা অপরিচিত নারী। একপর্যায়ে নাকে ছিটিয়ে দেওয়া শয়তানের নিঃশ্বাসের প্রভাবে প্রতারক চক্রের নিয়ন্ত্রণে চলে যান তিনি। পরে তাদের কথামতো নিজের কাছে থাকা তিন লাখ টাকা ও মোবাইল দিয়ে দেন।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, ঘটনাস্থলে সিসি ক্যামেরা না থাকায় প্রকৃত চিত্র দেখা যায়নি। তবে এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ