ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চারটি আসনে বিএনপি এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়।
গাজীপুর-১
গাজীপুর-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মুজিবুর রহমান
প্রাপ্ত ভোট ২০৮৬৮৮
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শাহ আলম বকশ
প্রাপ্ত ভোট ১৪৯৫৫৩
গাজীপুর-২
গাজীপুর-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির এম মনজুরুল করিম রনি, প্রাপ্ত ভোট ১৮৮৬০৬
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোটের এনসিপির প্রার্থী আলী নাসের খান
প্রাপ্ত ভোট ১৪০৯৫০
গাজীপুর-৩
গাজীপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির এস এম রফিকুল ইসলাম
প্রাপ্ত ভোট ১৬২৩৪৩
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো এহসানুল হক
প্রাপ্ত ভোট ১০০৫৩৯
গাজীপুর-৪
গাজীপুর-৪ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সালাউদ্দিন আইউবী
প্রাপ্ত ভোট ১০১৭৭৯
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান
প্রাপ্ত ভোট ৯০৩৯০
গাজীপুর-৫
গাজীপুর-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির এ কে এম ফজলুল হক মিলন
প্রাপ্ত ভোট ১৩৩৮৬৯
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর খায়রুল হাসান।
প্রাপ্ত ভোট ৭৮১২৩