হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে ভাইয়ের গুলিতে ভাই নিহত

জমির গাছ কাটাকে কেন্দ্র করে

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

পুলিশের হাতে আটক ঘাতক বড় ভাই গোলাম কবির -ছবি: সংগ্রহীত

ফরিদপুরের বোয়ালমারীতে পৈত্রিক জমির গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (সকাল সাড়ে ৯টা) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, চতুল উত্তরপাড়া গ্রামের কাওছার শেখের বাড়ির পাশের প্রায় ৪০ শতাংশ পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুই ভাই—ডা. গোলাম কবির ও হুমায়ুন কবীর মিন্টুর মধ্যে। এর মধ্যে ৭ শতাংশ জমি কাওছার শেখের নামে লিখে দিলেও, বাকি জমির গাছ বড় ভাই গোলাম কবীর প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন।

এ ঘটনায় বুধবার সকালে গাছ কাটতে গেলে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টু বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে গোলাম কবির বাড়ি থেকে একটি শর্টগান এনে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মিন্টু।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকারী ডা. গোলাম কবীর ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করছে। তিনি সর্বশেষ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান অর্থাপেডিক্স চিকিৎসক ছিলেন।

প্রত্যক্ষদর্শী বিলায়েত হোসেন মৃধা জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে দেখেন গোলাম কবীর তার ছোট ভাইকে গুলি করে পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের ভাই আলমগীর কবির বলেন, আমার চোখের সামনে বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। সামান্য গাছ নিয়ে এমন ঘটনা কখনো ভাবিনি।

(মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) সার্কেল সহকারী পুলিশ সুপার আজম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ কাটাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত গোলাম কবীরকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত শর্টগানটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন