হোম > সারা দেশ > ঢাকা

বিদেশি পিস্তলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার কোতোয়ালি থানার উপরিদর্শক ফাহিম ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল তাকে আটক করে।

আটক সোহাগ মৃধা জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকায় এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়। এ সময় সোহাগ মৃধার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএস

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি