হোম > সারা দেশ > ঢাকা

বোমা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভার সোতাশী মমিন মার্কেট এলাকায় অবস্থিত তার বর্তমান গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শামীম বিন ইসমাইল ঢাকা কবি নজরুল সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজের ছাত্রদল নেতা ছিলেন। তার পিতা ইসমাইল একজন প্রবাসী। এর আগে তারা আলফাডাঙ্গা উপজেলার চরনারাণদিয়ায় বসবাস করতেন। সে সূত্রে শামীম বীন ইসমাইল আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য পদে ছিলেন।

অভিযানকালে তার হেফাজত থেকে ৪৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আটক শামীম বিন ইসমাইলকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

শামীমের ছোট বোন রুকাইয়া ইসলাম বলেন, সোমবার ১৫ ডিসেম্বর দিনগত গভীর রাতে ৮-১০ জনের একটি সিভিল পোষাকে সেনা বাহিনী পরিচয় দিয়ে ঘরে ঢুকে। এর পর আমার ভাইয়াকে লাথি দিয়ে ফেলে দেয় তারা। কেন তাকে মারছেন বলতে গেলে আমাদের কেউ হুমকি ধামকি দেয়। পরে আমার ভাইয়ার চোখ বেঁধে ফেলে দরজা আটকিয়ে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত তল্লাশি করে। এসময় আমাদের ঘর থেকে বের করে দেয়া হয়। আমার ভাইয়া মাদক বিরোধী এবং প্রতিবাদী মেধাবী ছাত্র। তাকে ফাঁসানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এরপরে পোশাকধারী সেনা বাহিনী ও পুলিশ এসে তাকে নিয়ে যায়। এটা সম্পূর্ণ সাজানো নাটক। আমরা আমার ভাইকে ফেরত চাই।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মাঝে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে পাকুন্দিয়ায় আগুন নেভানোর মহড়া

মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে একজনকে হত্যা

‎টঙ্গীতে বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালকিনিতে অব্যবস্থাপনায় হাসপাতাল বন্ধ

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ গুলিবিদ্ধ ১৫

নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাই

সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কটিয়াদীর যুবক নিহত

ইফতারের আগমুহূর্তে সৌদিতে ইরানের মিসাইল হামলা, নিহত বাংলাদেশি

হাসপাতালে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ৫

জেলগেটে আ.লীগ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি