হোম > সারা দেশ > ঢাকা

মুকসুদপুর থানায় আগুন, পুলিশি নিরাপত্তার অভাবে দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় সহিংসতার ঘটনায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পুলিশি নিরাপত্তা না পাওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে পুলিশি নিরাপত্তা না পাওয়ায় ঘটনাস্থলে যেতে দেরি হয় তাদের।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার পর মুকসুদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুপুর ১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ২টার পর ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। পরে সোয়া তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাহাজাহান সিকদার

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুলিশ ও স্থানীয়দের নিরাপত্তার মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আজ থেকে গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’

ছাত্রদলের হাতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আটক

সোনারগাঁয়ে মহাসড়কে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

সোনারগাঁয়ে যাত্রীবেশে বাসে দুর্বৃত্তদের আগুন

ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, কাঠের স্তূপে আগুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ

মাদারীপুরে শাজাহান খা‌নের পেট্রোল পাম্প ভাঙচুর

থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব

শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ছাত্রদলের