হোম > সারা দেশ > ঢাকা

সখীপুর পৌর বিএনপির কার্যক্রম স্থগিত

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুর পৌর বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (৭ জুলাই) বিকেলে সখীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.আকবর হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানজ্জামান শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। এদিকে গত রোববার সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হাতীবান্ধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামের দলীয় পদ স্থগিত করেন সখীপুর উপজেলা ছাত্রদল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা’ ভঙ্গের অভিযোগে সখীপুর পৌর বিএনপির কমিটি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.আকবর হোসেনের পদ স্থগিত করা হয়েছে। তবে কী অভিযোগে তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা বিএনপির এ নেতা।

সখীপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে আমি কোনো চিঠি পাইনি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর হোসেন বলেন, পদ স্থগিতের বিষয়ে এখনো আমি কোনো চিঠি পাইনি। আওয়ামী দুঃশাসনামলে মিথ্যা রাজনৈতিক মামলায় আমি অন্তত পাঁচবার কারাবরণ করেছি। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজ আমি কখনো করিনি।

তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল