হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে অটোরিকশা চালককে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামের আনিস মল্লিক, ঢেকিগাড়িয়া গ্রামের মো. শহীদ শেখ, বালিয়াডাঙ্গী গ্রামের শাহজাহান শেখ ও বারুইপাড়া গ্রামের শামীম ওরফে ভাগ্নে শামীম।

রায় ঘোষণার সময় আসামি আনিস মল্লিক ও শহীদ শেখ আদালতে হাজির ছিলেন। অন্য দুই আসামি শাজাহান শেখ ও শামীম ওরফে ভাগ্নে শামিম পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত অটোরিকশা চালক ফারুক তালুকদার (৩৬) রাজবাড়ী জেলার সদর উপজেলার পাচুরিয়ার গোপ্ত মানিক গ্রামে মৃত সিদ্দিক তালুকদারের ছেলে। ২০২০ সালের ৬ মার্চ ফরিদপুরের সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ফতেপুর শ্মশানঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় বিভিন্ন জিনিসের পাশাপাশি একটি খেলনা পিস্তল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে ফরিদপুরের কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, অটোরিকশাচালক ফারুককে রাজবাড়ী থেকে ফরিদপুরে যাওয়ার কথা বলে যাত্রী সেজে ভাড়া করে দুর্বৃত্তরা। এরপর ঘটনাস্থলে এনে তাকে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মামলায় নিযুক্ত সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের এপিপি অ্যাডভোকেট রকিবুল ইসলাম জানান, দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি