হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘন কুয়াশায় পরপর পাঁচটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সকালে কামাড়খোলা এলাকায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে ছিল একটি পিকআপ। এ সময় পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। পরে একই লেনে পেছন থেকে আসা দুটি বাসসহ আরও একটি গাড়ির পরপর সংঘর্ষ হয়। এতে দুটি বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গিয়েছে। মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

গেম খেলার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিপীড়ন, গ্রেপ্তার ১