হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বিএনপি নেতার স্মরণে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে এ মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা- ১৯ আসনের এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে এ সভায় বিশেষ হিসেবে ছিলেন ঢাকা- ২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাভার পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মো. রেফাত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমেদ প্রদীপ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আলম খান, যুগ্ম সাধারন সম্পাদক ও ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজিম উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, সেচ্ছাসেবক দল নেতা রওশোনউজ্জামান রতন, জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন প্রমুখ।

সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান। দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবদুল্লাহ।

জেডএম

ফতুল্লায় ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সোনারগাঁ হাসপাতালে এমপির ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান

পাকুন্দিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু

চাঁদাবাজিসহ ১৭ মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

২৭ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাজারে আসতে শুরু করেছে সোনারগাঁয়ের রসালো লিচু

কাজ মিললে ভাত, না মিললে অনাহার

মাত্র ১০ মাসে কোরআনে হাফেজ ৯ বছরের সিফাত