হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে পরিবহনে চাঁদাবাজি, জানেনা নেতৃবৃন্দ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর সড়ক পরিবহনের নেতৃবৃন্দের অজান্তেই চলছে চাঁদাবাজি। যার প্রভাবে যাত্রীদের দিগুন ভাড়া গুণতে হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় গিয়ে দেখা গেছে, দুবাই সিএনজি পাম্প সংলগ্ন এলাকা দিয়ে সার্ভিস লাইনে উত্তর বঙ্গে যাত্রী পরিবহন বাস প্রতি ৫শ’ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। ফলে পরিবহন সংশ্লিষ্টরা যাত্রীদের কাছ থেকে বর্ধিত ভাড়া আদায় করছেন।

অপরদিকে সিএনজি চালিত অটো রিকশায় যাত্রী উঠালেই দিতে হয় ২শ’ টাকা। গাড়ি প্রতি ২শ’ টাকা চাঁদা আদায় করার কারণে অটোরিকশাতেও ভাড়া বৃদ্ধি পেয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চাঁদা আদায়কারী যুবক জানায়, তারা গাড়ি থেকে টাকা আদায়ের ডিউটি পালন করে। টাকা চলে যায় বড় ভাইদের হাতে। সেখান থেকে অনেকেই ভাগ পায়।

এ বিষয় জানতে চাইলে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসীম উদ্দিন বলেন, পরিবহন সেক্টরে সকল প্রকার চাঁদা আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অমান্য করে কেউ চাঁদাদাবি করলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হবে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সুবিধার জন্য আমরা নিজেদের উদ্যোগে ৩০ জন কমিউনিটি পুলিশ নিয়োজিত করেছে।

নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাত হোসেন জানান চাদা আদায়ের কোন খবর আমরা পাইনি। ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে ৬শ’পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

বোয়ালমারীতে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ভিজিএফের ৬৩০ কেজি চাল উদ্ধার

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

মির্জাপুরে অভিমান করে যুবকের আত্মহনন

মাদারীপুরের শিবচরে আ.লীগের ৪ নেতাকর্মী আটক

কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

‎অটোরিকশাচালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পাকুন্দিয়ায় রসালো লিচুর বাজারে ১২ কোটি টাকা বিক্রির সম্ভাবনা

কুলিয়ারচরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ আবদুর রাশিদ

গোয়ালন্দে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন