হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির হারুনের চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি ধর্মঘট

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

সিএনজি ধর্মঘট

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ সিএনজিচালকরা ধর্মঘট ডেকেছে।

শুক্রবার থেকে ছয় ঘণ্টা করে গাড়ী চালানো বন্ধ রাখছেন তারা। ধর্মঘটের অংশ হিসেবে আড়াইহাজার, রামচন্দ্রদী এবং গোপালদী এলাকার শতাধিক সিএনজিচালক তাদের গাড়ি বন্ধ রেখে সকাল থেকে রামচন্দ্রদী এলাকার সমবেত হন।

এতে করে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

সিএনজি চালক জিলানী ও নজরুল ইসলাম জানান, ফেরিঘাটে টোল প্রদানের পরও চাঁদাবাজরা প্রতিবার তাদের কাছ থেকে ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে।

অভিযোগ রয়েছে, এই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন হারুন নামে বিএনপির এক কর্মী। তার সাথে রয়েছে আরো ৪/৫ জন।

সিএনজি চালকরা জানান, হারুনের নেতৃত্বে একটি চক্র নিয়মিতভাবে এই অবৈধ চাঁদা আদায় কার্যক্রম চালিয়ে আসছে। ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালকদের সঙ্গে কথা বলেন তারা। অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের শান্ত করেছে।

তিনি বলেন, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।’ এই আশ্বাসের পর চালকরা তাদের বিক্ষোভ স্থগিত করে।

এ ঘটনায় স্থানীয় যাত্রী ও চালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। চাঁদাবাজির এই ঘটনা এলাকায় দীর্ঘদিনের একটি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে এবং স্থানীয়রা এর স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে আছে পদ্মার চরাঞ্চলের মানুষ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

নারায়ণগঞ্জে ফুটপাতে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজ

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’