হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে ভোট দিলেন জোট প্রার্থী নুরুল ইসলাম

রাজবাড়ী-১ আসন

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের অন্তর্ভুক্ত গোয়ালন্দ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটরা ভোট প্রদান করছেন।

সকাল পৌনে ৮টার দিকে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নুরুল ইসলাম তার নিজ এলাকা গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোয়ালন্দ জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

ভোট প্রদান শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ২০৬ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

শ্রীপুর সাংবাদিক সমিতির দায়িত্বে উজ্জ্বল ও শাহাদাত

টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের অভিযান

দালাল ধরতে গেটে তালা মেরে সাব-রেজিস্ট্রার অফিসে এমপি

এক মাস পর উৎপাদনে ফিরলো ঘোড়াশাল-পলাশ সার কারখানা

নিখোঁজের একদিন পর পরিত্যক্ত জমিতে মিলল মাদ্রাসা শিক্ষার্থীর লাশ

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু