হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ২৫

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। শ্রীপুর ও টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারের ওপর দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটো দুমড়েমুচড়ে যায়। এতে দুই বাসের চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাম ও ঠিকানা বিস্তারিত জানা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবীবুর রহমান বলেন, 'দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।'

এদিকে, শ্রীপুরে পিকআপভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এমএস

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপির জন্য ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন