হোম > সারা দেশ > ঢাকা

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করেছে আ.লীগ নেতাকর্মীরা

রোববার বিকেলে দায়িত্ব পালনকালে উপজেলার সদর এলাকার গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এসআই মোসলেম উদ্দিন গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তখন আ.লীগ নেতাকর্মীরা তাকে মারধর ও কুপিয়ে আহত করে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলার বাদী ছিলেন টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম উদ্দিন।

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা