হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী মোজাম্মেলের ঘোষণার পর টুঙ্গিপাড়ায় বিএনপি এমপি জিলানীর বাড়িতে আগুন

আমার দেশ অনলাইন

দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে। তার এমন অডিও নির্দেশনার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন দিয়েছে।

মঙ্গলবার রাতে তার বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গত রোববার একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন নেতাকর্মীদের দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা দেন। ওই বৈঠকে মোজাম্মেল হকের দেওয়া অডিও নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দেওয়ার কথা শোনা যায়।

ভার্চুয়াল বৈঠকে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার কথাও বলেন তিনি। বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ করে গালাগাল করতেও শোনা যায়।

অডিওতে মোজাম্মেল হককে আরও বলতে শোনা যায়, ‘এখনো সময় শেষ হয়ে যায়নি। ১৯ তারিখে আমাদের যে কর্মসূচি লকডাউন, হরতাল। ১৯ তারিখে যদি প্রত্যেকে একটা ইউনিয়নে দুইটা তিনটা করে বাড়ি পুড়িয়ে দিতে পারে... বুঝুক আওয়ামী লীগরা পাল্টা আক্রমণ শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘দুইটা লোকেরা... বিএনপি পাইলে আর ১০ জন বইসা থাকে... দুইটা চারটা হসপিটালে পাঠান। দরকার হলে মইরা যায় যাগগা। এরকম কিছু কাণ্ড করলে ওরা ভয় পাবে।’

সাবেক এই মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘কোমরে গামছা বাঁধেন। .... লাঠি আছে, চেন আছে, দা আছে নাইমা পড়েন, হরতাল সফল করেন। তারপর তো আমরা লাগাতার ৩১ তারিখ পর্যন্ত হরতাল দেবো। ওদেরকে ৩০ তারিখের মধ্যে ক্ষমতার থেকে উৎখাত করতে হবে।’

এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দিয়েছেন নেতাকর্মীরা। তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং গ্রেপ্তারদের ছিনিয়ে নেয়।

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট

টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে মুজিব-হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগ

হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে: মামুনুল হক

টাঙ্গাইলে নানা আয়োজনে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এমপির মোটরসাইকেল র‍্যালি

পুলিশ ফাঁড়ির গেটসহ ধামরাইয়ে তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা, ধাওয়া-পাল্টাধাওয়া

টঙ্গীতে পুলিশের ধাওয়ায় অবরোধ থেকে সরলেন শ্রমিকেরা, অর্ধশতাধিক কারখানায় ছুটি