হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী

ছবি. আমার দেশ

নরসিংদীর মদনগঞ্জ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মজিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নং ব্রিজের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নরসিংদী থেকে রাত ৮টার দিকে সিএনজি অটোযোগে মাধবদীতে নিজ বাড়ি ফেরার পথে ময়লার ভাগাড়ের কাছে ৫ নম্বর ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা তার গতি রোধ করে তাকে জোরপূর্বক নামিয়ে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরে এক সিএনজি অটোচালক গুরুতর আহতাবস্থায় মজিবুরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

তবে হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকারী চালক পরিচয় না দিয়েই দ্রুত হাসপাতাল থেকে সটকে পড়েন। নিহত মজিবুর রহমান মাধবদীর কালীবাড়ি এলাকার একটি ডাইং কারখানার কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মাধবদীর বিরামপুরসংলগ্ন বাহাদুরপুর এলাকায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে।

একই রাতে রায়পুরা উপজেলার অলিপুরা থেকে প্রথমে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে নিহতের পরিচয় জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে জানা যায়, নিহতের নাম মোমেন মিয়া। তার বাড়ি রায়পুরা উপজেলার শ্রীরামপুর উত্তরপাড়া কুলাহাটি গ্রামে। তার বাবার নাম মোক্তার হোসেন।

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার

আড়াইহাজারের সাবেক ছাত্রলীগ সভাপতি মামুন আটক

শ্রীপুরে ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

মাটিতে পুতে রাখা ছিল নারী ও নবজাতকের লাশ

শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় আটক ২

আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা হচ্ছেন বিএনপির এমপি

গুমের পর কবর বদল, ২৫ দিন পর উদ্ধার মনু বেপারীর লাশ

বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে