হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে নারী-শিশুর বস্তাবন্দি খণ্ডিত ৩ লাশ উদ্ধার: স্বামী আটক

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারে দু’নারী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার মিজমিজি পশ্চিমপাড়া থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

তারা হলেন, মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তার ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছ পুলিশ।

স্থানীয়রা জানায়, গত চারদিন ধরে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে তাদের খণ্ডিত বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

নিহতের খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা বাবা-মা হারা। লামিয়া প্রেম করে বিয়ে করেছে। তার একটি সন্তান রয়েছে। বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন ছিল। চারদিন ধরে তাদের খোঁজ পাচ্ছিলাম না। আজ এসে দেখি আমার বোনের মেয়েরা নিহত। দু’বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে ছিল। তাদের সংসারের প্রায় সমস্যা হতো। আমরা জানি না কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লামিয়ার স্বামীকে আমরা আটক করেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

এমএস

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

টঙ্গীর বস্তিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

ঢাকা–আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

মাদারীপুরে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

পদ্মায় ১৭ ঘণ্টা পর উদ্ধার তেলবাহী লরি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চু মিয়ার পরিবারে শোকের ছায়া

গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল কাভার্ড ভ্যান, ঝরতে থাকা ডিজেল নিতে ভিড়

নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ হাজার লিটার তেলসহ পদ্মায় ডুবল লরি

জমি নিয়ে বিরোধের জেরে পায়ের রগ কেটে ফেলা শিক্ষকের মৃত্যু