হোম > সারা দেশ > ঢাকা

কৃষকের ৬ শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়ায় এক কৃষকের ছয় শতাধিক কলা গাছ কেটে ফেলা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার টোক ইউনিয়নের উলুসারা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় টোকনগর গ্রামের ইউপি মেম্বার শফিকুল ইসলাম কবিরসহ চার জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত রুস্তম আলী।

অভিযোগে বলা হয়, ওই কৃষক প্রায় এক যুগ আগে কবির মেম্বারের কাছ থেকে দেড় বিঘা জমি কিনে ভোগদখল করছেন। তিন-চার বছর ধরে জমি অর্ধেক দামে বিক্রি করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি রাজি না হওয়ায় বাউন্ডারি ওয়াল দিয়ে জমি দখলের হুমকি দেয়া হয়।

ক্ষতিগ্রস্ত রুস্তম আলী বলেন, তার ক্ষেতে কলা পাকা শুরু হয়েছিল। দেড় বিঘা জমিতে কলা চাষে তিন লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গাছগুলো কেটে ফেলায় তিনি এখন বড় বিপদে পড়েছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল