হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে হাম-রুবেলা রোগে আরিশা (১০ মাস) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্স ফকিরপাড়া এলাকার মো. উজ্জ্বল ফকিরের মেয়ে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন রাতে গ্রামের বাড়িতে আনার পর রাত সাড়ে ৮টায় হাউলি কেউটিল ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

শিশুটির বাবা উজ্জ্বল ফকির জানান, প্রায় এক মাস আগে তার মেয়ে হাম-রুবেলা রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

জানাজায় উপস্থিত গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ বলেন, হাম-রুবেলা আক্রান্ত শিশুদের জন্য স্থানীয়ভাবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাদের বিভিন্ন হাসপাতালে পাঠাতে হয়। ফলে এই রোগে আক্রান্ত হয়ে কত শিশু মারা যাচ্ছে তার সঠিক তথ্য অনেক সময় অজানা থেকে যায়।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান বলেন, সারা দেশে হাম-রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে গোয়ালন্দে এই প্রথম কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর আগে এ রোগে কোনো শিশুর মৃত্যু হয়েছে কি না, জানা নেই। তবে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা আমাদের এখানে রয়েছে এবং দুই বেডের আইসোলেশনের ব্যবস্থাও আছে। উপসর্গ নিয়ে কোনো শিশু এলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

বিয়ের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যু

জিয়াউর রহমান দেশের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করেছেন: মঈন খান

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রেমের বিয়ের ৮ মাসেই স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা