হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে বাছুরসহ দুই গাভী চুরি, আতঙ্কে খামারিরা

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

ফাইল ফটো

টাঙ্গাইলের মির্জাপুরে দুই গৃহস্থের গোয়ালঘর থেকে বাছুরসহ দুটি গাভী গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গরু চুরি হওয়ার পর উপজেলার খামারিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার রাতে উপজেলার বাওয়ার কুমারজানী গ্রামে এই গরু চুরির ঘটনা ঘটে।

জানা যায়, চোরের দল রাতে বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার গোয়ালঘরের তালা ভেঙে বাছুরসহ গাভী চুরি করে নিয়ে যায়। একই রাতে ওই গ্রামের খামারপাড়ার পরিতোষ মণ্ডলের একটি গাভী চোরের দল চুরি করে নিয়ে যায়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে বাওয়ার কুমারজানী মধ্যপাড়ায় একই কায়দায় চোরেরা লুবান মিয়ার গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু চুরি নিয়ে গেছে। ২৭ মার্চ রাতে উপজেলার বাইমাইল গ্রামে গরু চুরি করতে গিয়ে ধরা পড়লে গণপিটুনিতে মনির মোল্লা ওরফে আকুর (৪০) মৃত্যু হয়।

এদিকে একের পর এক গরু চুরির ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন আমার দেশকে বলেন, গরু চুরির ঘটনা কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি