হোম > সারা দেশ > ঢাকা

অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ৩

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ তিনজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ইউনিয়নের নাসির গ্লাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ (২০) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কামারদাহ গ্রামের আলম মোল্লার ছেলে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, মহাসড়কের ঢাকাগামী লেনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পিছন থেকে ঢাকামুখী একটি ট্রাক ধাক্কা দিলে ৪ জন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ নামের এক যুবক নিহত হন। অপর তিনজনের চিকিৎসা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানায় নেয়া হয়েছে। তবে চালক বা সহকারী কাউকে পাওয়া যায়নি।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে