হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার এক পাঙাশ ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া ২২ কেজির পাঙাশ ৩৯ হাজার ৬০০ টাকায় বিকি করা হয়েছে। ক্রেতা সম্রাট শাহজাহান শেখ জানান, পদ্মার এমন বড় পাঙাশ বহুদিন পর পেলাম। মাছটি একদম টাটকা ছিল, তাই ভালো দাম দিয়ে কিনেছি। পরে ঢাকার এক ধনী ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১শ টাকা লাভে মোট ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি। এতে আমার ২ হাজার ২০০ টাকা লাভ হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রফিক হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে জেলে রফিক হালদার মাছটি বিক্রির জন্য যোগাযোগ করেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে। তিনি মাছটি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৩৭ হাজার ৪০০ টাকায় কিনে নেন।

মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাহজাহান শেখের নিজস্ব মৎস্য আড়তে আনা হলে তা দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা। পদ্মায় এত বড় পাঙাশ ধরা পড়ায় এলাকায় বেশ চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল