হোম > সারা দেশ > ঢাকা

মিটফোর্ডে সোহাগ হত্যার আসামি নান্নু বন্দরে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

রাজধানীর ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে র‌্যাব-১০ ও ১১ অভিযানে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করেছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত একটার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, র‌্যাব-১০-সহ রাতে যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, নান্নু ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগের মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন। গত বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং সিমেন্টের ব্লক দিয়ে থেঁতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়। প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করছেন স্থানীয়রা।

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

গেম খেলার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিপীড়ন, গ্রেপ্তার ১

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

৪০০ বস্তা চাল নিয়ে চালবাজি, খাদ্যগুদাম কর্মকর্তাকে বদলি