হোম > সারা দেশ > ঢাকা

বাসায় আর ফেরা হলো না সোহেল মিয়ার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নিহত সোহেল মিয়া

সুনামগঞ্জের শ্বশুরবাড়ি থেকে ঢাকার রায়েরবাগে মোটরসাইকেলযোগে নিজ বাসায় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. সোহেল মিয়া (৩৯)। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।

নিহত সোহেল মিয়া গাজীপুরের কাপাসিয়া উপজেলার মৃত কাজী জিয়ারত উল্লাহর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

জানা যায়, শনিবার বিকালে সুনামগঞ্জের শ্বশুরবাড়ি থেকে তিনি রওনা হন ঢাকার রায়েরবাগের নিজ বাড়ির উদ্দেশে। পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকচালক মো. মাহবুব ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২২-০২১৩) জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোপালগঞ্জের ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ফতুল্লা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভায় ভুয়া প্রার্থী আটক

৩ ফেব্রুয়ারি কটিয়াদী যাচ্ছেন জামায়াত আমির

অবশেষে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করছেন জামায়াত প্রার্থী ‎

দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, রণক্ষেত্র ফরিদপুর

ফরিদপুর-৪ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ঋণের চাপে অটোচালকের আত্মহত্যা

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার জমি দখলের অভিযোগ