হোম > সারা দেশ > ঢাকা

জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১১ নারী: আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানেও ১১ নারী শহীদ হয়েছেন। আহত হয়েছেন হাজারও নারী। আমাদের অসংখ্য মায়েরা নিজের সন্তান হারিয়েছেন। তবু পুরুষের পাশাপাশি তারা লড়াই করে যাচ্ছেন। আন্তর্জাতিক নারী দিবসে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই।

শনিবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা ব‌লেন।

আসিফ মাহমুদ বলেন, আর্চারিসহ যেসব খেলাধুলায় আন্তর্জাতিক সম্মান অর্জনের সুযোগ ও সম্ভাবনা রয়েছে, সেসবে পৃষ্ঠপোষকতার জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজেটসহ সব ধরনের পৃষ্ঠপোষকতার বিষয়ে ফেডারেশনগুলোকে আমরা বিশেষভাবে নজর দেয়া হবে।

বাংলাদেশের নারীরা শুধু ক্রীড়া নয়, অন্যান্য সেক্টরেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন বলেও মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব আমিনুল ইসলাম, আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর