হোম > সারা দেশ > ঢাকা

পোস্টাল ব্যালটে ৩৮৫ ভোটে হার, হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতলেন হানজালা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

ছবি: আমার দেশ।

মাদারীপুর-১ (শিবচর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত পোস্টাল ব্যালটের ভোটেই নির্ধারিত হয়েছে ফলাফল। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

১০২টি কেন্দ্রের অধিকাংশ ভোটে এগিয়ে ছিলেন বিএনপির প্রার্থী নাদিরা আক্তার। কেন্দ্রে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ২৯১ ভোট। অন্যদিকে রিকশা প্রতীকে সাইদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৩ হাজার ৫১১ ভোট।

তবে পোস্টাল ব্যালটে চিত্র বদলে যায়। সেখানে হানজালা পান ১ হাজার ৩৯৮ ভোট, আর নাদিরা আক্তার পান ২৩৩ ভোট। ফলে মোট ভোটের হিসাবে হানজালা পান ৬৪ হাজার ৯০৯ ভোট এবং নাদিরা আক্তার পান ৬৪ হাজার ৫২৪ ভোট। মাত্র ৩৮৫ ভোট কম পাওয়ায় পরাজিত হন নাদিরা আক্তার।

এ আসনে তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৫৬৪ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামি আন্দোলনের আকরাম হোসেন পেয়েছেন ৬ হাজার ২০৫ ভোট, রাজিব মোল্লা ৩ হাজার ২৬ ভোট, সাজ্জাদ হোসেন সিদ্দিকী ৩ হাজার ৫৯ ভোট, ইমরান হাসান ২৪৭ ভোট, আব্দুল আলী ২০৮ ভোট, জহিরুল ইসলাম মিন্টু ১৮০ ভোট এবং হাফিজুর রহমান ৬৯ ভোট।

বিজয়ের পর সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আমার এ বিজয় সত্যের বিজয়। কোনো অন্যায়ের সঙ্গে মাথানত করবো না। যতদিন আছি, ইনসাফ ও ন্যায্যতার জন্য লড়ে যাবো।’

উল্লেখ্য, এ আসনে বিএনপি, জাতীয় পার্টি, বিএনপির দুই বিদ্রোহীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে মোট ৫৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি