হোম > সারা দেশ > ঢাকা

মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার বেতিয়ারকান্দি তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বেতিয়ারকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা হাজী মো. রফিকুল ইসলামের দাফনের আগে কুলিয়ারচর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। 
এসময় কুলিয়ারচর উপজেলা কমিশনার (ভূমি) মো. রসকিন মাশরুর খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম সিআইপি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মো. মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল মিল্লাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৩ জুলাই  দুপুর বারোটার দিকে ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল