হোম > সারা দেশ > ঢাকা

কোটালীপাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখেই কাটছিল পলি বেগমের সংসার। কিন্তু দুই বছর আগে মাদকের বিষাক্ত ছোবলে মৃত্যু হয় এই পরিবারের সুখ পাখিটির। পরিবারের বড় ছেলে হৃদয় শেখ (২০) দুই বছর আগে কাজের সন্ধানে চলে যায় সিলেটে। সেখানে গিয়ে হয়ে পড়েন মাদকাসক্ত। পরে চলে আসে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়িতে।

হৃদয় শেখ কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের শহিদুল শেখের ছেলে। শহিদুল পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। থাকেন পটুয়াখালীতে। মাদকাসক্ত হৃদয় ও তার ছোট ভাই স্বাধীন শেখকে (১৭) নিয়ে বাড়িতে থাকেন মা পলি বেগম।

স্বাধীন স্থানীয় একটি সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। অপরদিকে কোনো কাজকর্ম না করে ভবঘুরে হয় হৃদয়। প্রতিদিন পরিবার থেকে টাকা নিয়ে করেন মাদক সেবন। টাকা না দিলেই শুরু হয় বাড়ির আসবাবপত্র ভাঙচুর। টাকার জন্য হৃদয় কয়েকবার মা-বাবাসহ ছোট ভাইকে মারধর করেছে বলে জানিয়েছেন পলি বেগম।

কয়েক দিন আগে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে ছোট ভাই স্বাধীনকে ছুরি মেরে বাড়ি থেকে পালিয়ে যায় হৃদয় শেখ। এ ঘটনার পর বুধবার (১৯ মার্চ) রাতে হৃদয় বাড়িতে এলে পলি বেগম থানায় খবর দেয়। পরে কোটালীপাড়া থানার পুলিশ পলি বেগমের বাড়িতে এলে মাদকাসক্ত ছেলেকে তিনি তাদের হাতে তুলে দেন।

ওই রাতেই মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাদী হয়ে মা পলি বেগম কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন।

পলি বেগম বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছেলে হৃদয়কে নিয়ে পরিবারে চরম অশান্তি বিরাজ করছিল। আমরা অনেক চেষ্টা করেও মাদকের হাত থেকে তাকে ফেরাতে পারিনি। তাই বাধ্য হয়ে তাকে আইনের হাতে সোপর্দ করেছি। আমি চাই আমার ছেলে হৃদয় সংশোধন হয়ে আমার কাছে ফিরে আসুক।

কোটালীপাড়া থানার এস আই মামুন বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে বুধরার রাতে মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে জেল হাজতে পাঠানো হয়েছে তাকে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল