হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ডের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের নির্বাচনি পরিচালনা সমন্বয় কমিটির সদস্যসচিব ফেরদৌস হোসেন রনি।

হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আকবর হোসেন ও বিশেষ অতিথি আজিজুল হক আজিজের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুল্লাহ রোহান।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস হোসেন রনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের বিশ্বস্ত কাণ্ডারি ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট এ শূন্যতা পূরণ হবার নয়। তাকে হারিয়ে গোটা জাতি শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এ কাজটি যখন আমরা পূর্ণরূপে করতে পারব তখনই আমরা খালেদা জিয়ার প্রকৃত সৈনিকের যোগ্যতা অর্জন করতে পারব।

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান