হোম > সারা দেশ > ঢাকা

দেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেব না: মামুনুল হক

জেলা প্রতিনিধি, নরসিংদী

বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশ প্রেমিক ইসলামি জনতার যে ঐক্য আজ প্রতিষ্ঠিত হয়েছে তা আগামী নির্বাচনে প্রভাব পড়বে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নরসিংদীর শিবপুর কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামীর দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ আমরাই গড়ব। আন্দোলন সংগ্রাম করে এক ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না। যে আন্দোলন আমরা শুরু করেছি হয় আমাদের জীবন বিসর্জন যাবে, না হয় দেশ এবং জাতির বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।

বাংলাদেশ খেলাফত মজলিশ শিবপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা খেলাফত মজলিশের সভাপতি আব্দুল বাছেদ কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলাম।

উদ্বোধন করেন বাংলাদেশ খেলাফত মজলিশের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নূরপুরী।

শিবপুর উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাও. আজিজুর রহমান হেলান, নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর।

সমাবেশে নরসিংদী -৩ আসনের এমপি প্রার্থী মুফতি রাকিবুল ইসলামের হাতে দলীয় প্রতীক রিকশা তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি মাওলানা মামুনুল হক।

৪৭ মাথার খুলি উদ্ধার, মেডিকেল শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে, কাউকে ছাড় দেয়া হবে না

জুলাই শহীদদের পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ

কাপাসিয়ায় শিক্ষকদের পক্ষ থেকে জামায়াতের এমপিকে সংবর্ধনা

সাবরিনা শুভ্রার ‘মহাজীবনের উপাখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন

ইরানের মিসাইল হামলায় নিহত মোশারফের পরিবারের পাশে থাকবে বিএনপি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গোয়ালন্দে সমন্বয় সভা

রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩ পিস্তলসহ গ্রেপ্তার ২

ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ