হোম > সারা দেশ > ঢাকা

তা’মীরুল মিল্লাতের ৫ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদরাসার অফিশিয়াল ফেসবুক পেজে অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন, নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মাজহারুল ইসলাম, জুবায়ের বিন আলতাফ, মাহির খান, আব্দুল্লাহ বিন ফয়সাল ও নাসিমুল হাসান রোহান।

জানা গেছে, গত ২৫ মে ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়া শিক্ষার্থী মাজহারুল ইসলামকে তার সহপাঠী সিফাত বিরক্ত করলে মাজহারুল ক্ষিপ্ত হন। ক্লাস বিরতির সময় তিনি ও তার কয়েকজন সহপাঠী মিলে সিফাতকে মারধরের চেষ্টা করেন। এ সময় সিফাতের পক্ষ নিয়ে ইফতেখার ইসলাম মারধরে বাধা দিলে তারা তাকেও দেখে নেওয়ার হুমকি দেয়। পরে ওইদিন বিকেলে মাজহারুল ও তার সহযোগীরা সিফাতকে বালাদিল আমিন মসজিদের সামনে থেকে ধরে নিয়ে এশিয়া পেট্রল পাম্পের পাশে একটি মাঠে মারধর করেন। এরপর ইফতেখারকেও হোস্টেল থেকে তুলে নিয়ে মারধর করে আহত করা হয়। আহত ইফতেখার পরে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘটনাটি মাদরাসা প্রশাসনকে জানান।

দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মাদরাসা কর্তৃপক্ষ ৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের নোটিশ দেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদের (জিএস) সাইদুল ইসলাম জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটির সুপারিশ অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান বলেন, মাদরাসার শৃঙ্খলা রক্ষা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে পাঁচজন ছাত্রকে মাদরাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল