হোম > সারা দেশ > ঢাকা

একদিনের ব্যবধানে ফতুল্লায় আবারও শিশু ধর্ষণ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারো শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা জসীম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

রোববার (২৪ মে) স্থানীয়রা অভিযুক্ত আনোয়ারকে (৪৮) আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার ধনতলা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর পরিবার ও অভিযুক্ত আনোয়ারের পরিবার ফতুল্লা‍র তল্লা এলাকায় একই বাড়িতে পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। শিশুটির বাবা-মা গার্মেন্টে কাজ করেন। প্রতিদিনের মতো শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাবা ও মা নিজ নিজ কর্মস্থলে চলে যান। পরবর্তীতে সকাল ১১টার দিকে মোবাইলে চার্জ দেওয়ার কথা বলে শিশুটির রুমে প্রবেশ করে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন।

শিশুটির মা জানান, ঈদের ছুটির কারণে পার্শ্ববর্তী রুমের ভাড়াটিয়াদের বেশিরভাগই গ্রামের বাড়িতে চলে গেছেন। ফলে বাড়িটি প্রায় ফাঁকা ছিল। সে সুযোগে আমার মেয়েকে আনোয়ার ধর্ষণ করে। শনিবার রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে এলে মেয়ে আমাকে ধর্ষণের বিস্তারিত ঘটনা খুলে বলে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, শুক্রবার (২২ মে) রাতে ফতুল্লায় সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়।

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত

বাদাম ব্যবসায়ীদের ৩৫ লাখ টাকা লুট, শীর্ষ নৌ ডাকাত গ্রেপ্তার

কটিয়াদীতে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন

রায়পুরায় দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ইসলামী ব্যাংকের সুশাসন ও স্থিতিশীলতার দাবিতে মানববন্ধন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

অভিযানে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪

নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা