হোম > সারা দেশ > ঢাকা

ছাত্র–জনতা হত্যা মামলায় জাবির সাবেক সহকারী অধ্যাপক গ্রেপ্তার

প্রতিনিধি, জাবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহমুদুর রহমান জনিকে যৌন নিপীড়নের দায়ে বরখাস্ত করা করা হয়। তিনি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, জনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সাভার মডেল থানার ৪৪(৮) ২৪ নং মামলার তদন্তেপ্রাপ্ত আসামি।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ছাত্র হত্যা মামলার এজাহারে নাম থাকা সত্ত্বেও এতদিন তিনি আইনের বাইরে ছিলেন। আজ রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার