হোম > সারা দেশ > ঢাকা

বাড়ি দখলে নিতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে বাড়ি দখলে নিতে গিয়ে গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি প্রার্থী মেজবাহ উদ্দিন সরকার রুবেলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। ‎তার বিরুদ্ধে গাজীপুর ও রাজধানী ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

‎

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে টঙ্গীর আরিচপুর এলাকার গিয়াস উদ্দিন সরকার তার ভাই আমান সরকার ও জামান উদ্দিন সরকারের দখলে থাকা প্রায় দেড় বিঘা জমি ও বসতবাড়ি দখল করতে যান মেজবাহ উদ্দিন সরকার রুবেল ও তার সমর্থকরা। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পরে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেলকে একটি কক্ষে আটক ও তার সমর্থকদের মারধর করা হচ্ছে-এমন তথ্য জানিয়ে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ যুবলীগ নেতা ও তার সমর্থকদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

‎

‎বিকেলে পুলিশের জিজ্ঞাসাবাদে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন রুবেল সরকার জমি ও বাড়ি দখলের ঘটনাটির দায় স্বীকার করেন।

‎

‎টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার চেষ্টার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় । পরে বিকেল পাঁচটার দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল