হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে যৌনপল্লী থেকে ১৬ বছরের কিশোরী উদ্ধার

বাড়িওয়ালী আটক

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

গোয়ালন্দ যৌন পল্লী। ছবি: আমার দেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে যৌনপল্লীর বাড়িওয়ালী কোহিনূর (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে। আটক কোহিনূর দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়ার রইচ মন্ডলের মেয়ে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন দেলোয়ারের দোকান থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই কিশোরী যৌনপল্লী থেকে দৌড়ে পালিয়ে আসার চেষ্টা করে। এ সময় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে কোহিনূরসহ কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে কিশোরী দৌড়ে দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন এলাকায় দেলোয়ারের দোকানে গিয়ে আশ্রয় নেয়।

সেখানে উপস্থিত লোকজনের কাছে কিশোরী জানায়, পার্লারে কাজ দেওয়ার কথা বলে এক নারী গত ১৯ নভেম্বর তাকে যৌনপল্লীতে নিয়ে আসে। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেওয়া হয়। এরপর থেকে তাকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হচ্ছিল। সোমবার সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এসে সে দোকানটিতে আশ্রয় নেয়। পরে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া কিশোরী আমার দেশকে জানায়, নারী পাচারকারী চক্রের এক নারী তাকে গত ১৯ নভেম্বর ঢাকার সাভার এলাকা থেকে পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। পরে তাকে কোহিনূর নামের এক বাড়িওয়ালীর কাছে বিক্রি করে দেওয়া হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করবেন। নারী ও শিশু পাচার আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে আটক কোহিনূরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে।

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩২ কারখানা

থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ফেসবুকে উল্লাস, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

রাজবাড়ী কো-অপারেটিভ ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাট

আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়ায়ও আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ

গোপালগঞ্জে আ.লীগের মিছিল ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৪

গোপালগঞ্জে সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর

পদ্মার ৯ কেজির আইড় বিক্রি হলো সাড়ে ২২ হাজার টাকায়

জুয়াখেলার টাকা না পেয়ে বাবাকে পিটাল ছেলে