হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম খান রিপনের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি মদ, বিপুল পরিমাণ গুলি, একটি এয়ার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ। এসময় তার স্ত্রী রাশিদা আক্তার ও তার সহযোগী রবিন খানকে আটক করা হয়েছে।

শনিবার বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের আটক করেন। রোববার জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) দীপন কুমার মন্ডল এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন বলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন তার দুজন সহযোগী বিল্লাল ও নুর মোহাম্মদকে নিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ১১ বোতল বিদেশি মদ, একটি বিদেশি এয়ারগান, ৯০০ পিস এয়ারগানের গুলি, একটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি, ২৬ পিস শটগানের কার্তুজ, পাঁচটি রামদা, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ছয়টি মোবাইলফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) দীপন কুমার মন্ডল গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, এ ঘটনায় ভাঙ্গা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত সকল আলামত জব্দ করে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।

এমই

জুলাই যোদ্ধা সাহালমের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইউএনও অফিসে বসে নতুন ভিসির দায়িত্ব গ্রহণ, পুলিশসহ আহত ১৫

নদীভাঙন রোধে জিও ব্যাগ ও ব্লক ফেলার কার্যক্রম শুরু শিগগিরই

প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অভাবে ন্যায্য মূল্য পাচ্ছেন না আনারস চাষিরা

ফরিদপুরে মা-মেয়ের হত্যাকারী পরকীয়া প্রেমিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন

ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে দিলো বিএনপির নেতাকর্মীরা

সিঙ্গাপুরে দেয়াল চাপায় প্রবাসীর মৃত্যু