হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাতেন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

নিষিদ্ধঘোষিত গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেনকে (৪৫) গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বিজয় বাবুপাড়ার মো. কোরবান আলীর ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টায় উপজেলার মঠমন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে রেজাউল করিম ও তার মা রাহেলা বেগমসহ বহু আন্দোলনকারী আহত হন। এ ঘটনায় ২ অক্টোবর সদর থানায় একটি মামলা করেন খানখানাপুর ব্র্যাকপাড়ার মো. শাহিন ফকির। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মোট ৮৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

বুধবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ডিবি’র ওসি মো. মফিজুল ইসলাম জানান, মামলার আসামি এবিএম বাতেনকে গ্রেপ্তার করে দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা