হোম > সারা দেশ > ঢাকা

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে ৫ম হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সমাজ কল্যাণ মূলক সংগঠন ইনতিসার ফাউন্ডেশন এর আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে কোরআন তেলোয়াত ও বিভিন্ন ক্যাটাগরিতে মেধা তালিকার শীর্ষে থাকা শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন মাওলানা ড. আবুল কালাম আজাদ বাশার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,কোরআনের হাফেজগণ সমাজের আলোকিত মানুষ। আমাদের সমাজের গর্ব। তিনি সরকারকে দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করার আহবান জানান।

সভা শেষে ক্ষুদে শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও পূরস্কার তুলে দেওয়া হয়।

এমই

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭

দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়তে হবে: এমপি বাবুল

ফেরিতে ছদ্মবেশে নৌ পুলিশের অভিযানে জুয়াড়ি চক্রের চার সদস্য আটক

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ইছামতি নদীর সেতু