হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে শাহজাহান হোসেন (৪৭) নামে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকালে কালিয়াকৈর পৌরসভার ১নং ওয়ার্ডের ছোট লতিফপুর এলাকায় মশিউরের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রকৌশলী শাহজাহান গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার এনায়েতপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাহান হোসেন স্ত্রী সন্তান নিয়ে কাশিমপুর থেকে কালিয়াকৈরের লতিফপুর এলাকার মশিউরের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তিনি স্থানীয় একটি কারখানায় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

জানা গেছে, স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে রোববার রাতে তার কথা কাটাকাটি হয়। পরে তারা একসাথে ঘুমিয়ে পড়ে।

সোমবার ভোরে স্ত্রী সিলভিয়া ঘুম থেকে জেগে দেখে তার স্বামী বিছানায় নেই। পরে তিনি পাশের কক্ষে গিয়ে দেখেন তিনি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছেন। এ সময় সিলভিয়ার চিৎকারে লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জামিল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার