হোম > সারা দেশ > ঢাকা

সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন হয়েছেন। শনিবার সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর ও ধোপাকান্দি গ্রামের সংযোগস্থল ব্রিজের উপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। 

আহতরা হলেন, ধোপাকান্দি গ্রামের  লিটন শেখ (৩০), হিরন শেখ (২৮), আবুল হাসান শেখ (৫০), মিজানুর শেখ (৫৫) ও খাঞ্জাপুর গ্রামের সাইফুল মোল্লা (৪৪), মাহাবুব মোল্লা (১৭)সহ অনেকে।  

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার রাতে বাশঁবাড়ীয়া ইউপি এলাকাধীন ধোপাকান্দি গ্রামের ইনান শেখের বাড়িতে তার ছেলে আবুল আসাদ শেখের (০৭) সুন্নতি খাতনা গায়ের হলুদের অনুষ্ঠান চলাকালিন সময় পার্শ্ববর্তী খানজাপুর গ্রামের পলাশ মোল্যার ছেলে নাজিম মোল্লা (১৭), ফোনে ভিডিও ধারন করে। তখন ভিডিও ধারন করাকে কেন্দ্র করে ইনান শেখের বাড়ির লোকজনের সাথে নাজিম মোল্লার কথা কাটাকাটি হয়।

এই ঘটনার সূত্র ধরে সকালে ইনান শেখের বাড়ির লোকজন উজানী বাজারে আসলে খানজাপুর গ্রামের লোকজনের সাথে গতরাতের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি পরবর্তীতে ধোপাকান্দি ও খানজাপুর দুই গ্রামবাসী দেশিও অস্ত্র নিয়ে সংঘর্ষর জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে বড় ধরনের কোন কিছু হওয়ার আগে মুকসুদপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমানে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মাদারীপুরে ৩টি আসনে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

ভালুকায় পোশাক কারখানায় আগুন, ৭ কোটি টাকার ক্ষতি

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১